গোপন সুত্রে খবর পেয়ে রায়গঞ্জ থানার পুলিশ হানা দেয় গাজোল থানা এলাকায়। সেখানে হানা দিয়ে বিধায়িকা দিপালী বিশ্বাসের এক আত্মীয়ের বাড়িতে ভাড়া থাকা আবু সালেদ নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করে রায়গঞ্জ নিয়ে যায়। এই ঘটনার সূত্র ধরে ইংরেজ বাজার থানার পুলিশ জানতে পারে মালদা শহরের এক ব্যঙ্ক ডাকাতিতে ওই ব্যক্তি জড়িত। যার কারনে রায়গঞ্জ থেকে পুনরায় তাকে নিয়ে আসা হয় মালদা জেলায়। মঙ্গলবার ইংরেজ বাজার থানার পুলিশ ওই অভিযুক্তকে মালদা জেলা আদালতে পেশ করেছে বলে খবর।
বিস্তারিত জানতে ক্লিক করুন নিচের লিংকে
https://www.youtube.com/embed/ZioFuY7Fi5k